রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ৩০ মার্চ, ২০২৬ at ১০:৪৬ পূর্বাহ্ণ

আজ মিত্র, কাল শত্রু

আমাদের নেতা উড়ে উড়ে চলে

সুরে সুরে দেন বক্তৃতা

কারো কারো কথা মিষ্টি ভীষণ

কারো কথা ঠিক টকতিতা।

কখনও নেতার কালকের কথা

আজকের পুরা উল্টা,

ধামাচাপা দেন সব অন্যায়

স্বীকার হয় না ভুলটা।

গতকাল যিনি শত্রু ছিলেন

আজকে আপনমিত্র,

সেই নেতা মানে আবোলতাবোল

স্ববিরোধী ভাবচিত্র।

পূর্ববর্তী নিবন্ধজালালাবাদে দুই পক্ষে মারামারি
পরবর্তী নিবন্ধআমি অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রের কল্যাণে কথা বলে যাব : রুহুল কুদ্দুস কাজল