রাশেদ রউফ-এর অন্ত্যমিল

| সোমবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৩৯ পূর্বাহ্ণ

 

নতুন করে দেশ গড়

দুঃখ থাকলেও থাকতে পারে

এখন ওসব বাদ দে

ভাত জোটে না যাদের পাতে

তাদের পেটে ভাত দে।

দরকার নেই লোক দেখানোর

ভালোবাসা বক্ষে নে

কর্মে ধর্মে মর্মে মর্মে

ন্যায়নীতির পক্ষে নে।

কাজ রয়েছে যেসব হাতে

সব ক’টি কাজ শেষ কর

উৎসাহ আর উদ্দীপনায়

নতুন করে দেশ গড়।

পূর্ববর্তী নিবন্ধএকুশে পদক প্রাপ্তি
পরবর্তী নিবন্ধআহমাদ জহির: একটি বিপন্ন জনপদের সুরভি ও সুরের সম্রাট