রাজনীতিকে মানুষের সেবার পবিত্র দায়িত্ব হিসেবে দেখি

গণসংযোগকালে সাঈদ আল নোমান

| মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৪৩ পূর্বাহ্ণ

রাজনীতিকে কৌশল বা ক্ষমতা অর্জনের মাধ্যম নয়, বরং মানুষের সেবার একটি পবিত্র দায়িত্ব হিসেবে দেখেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম১০ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাঈদ আল নোমান। তিনি বলেন, ‘রাজনীতি মানে সেবাকোনো কৌশল নয়। আমি রাজনীতিকে ইবাদত মনে করি।’

গতকাল২ ফেব্রুয়ারি নগরীর ৮ নম্বর ষোলকবহর ওয়ার্ডের মির্জাপুলস্থ আব্দুল হামিদ রোড থেকে শুরু করে আব্দুল লতিফ রোড,আরকান সোসাইটি, বাদুরতলা, বড় গেরেজ, আল মাদানী রোড, আব্দুল্লাহ খান রোড হয়ে শেখ বাহারুল্লাহ রোড সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি এলাকার সাধারণ মানুষের দুঃখকষ্ট, সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। সাঈদ আল নোমান বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই একজন রাজনীতিবিদের সবচেয়ে বড় শক্তি। রাজনীতি যদি মানুষের কল্যাণে ব্যবহার না হয়, তবে তার কোনো মূল্য নেই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ৪ সন্ত্রাসী আটক
পরবর্তী নিবন্ধসকলের সহযোগিতা নিয়ে রাঙ্গুনিয়াকে বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তুলব