রাঙ্গুনিয়ায় সিঁদ কেটে চুরি

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ১৭ আগস্ট, ২০২৫ at ৭:৩৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় একটি বসত বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার ভোরে উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাজীপাড়ায় চুরির এ ঘটনা ঘটে। জানা যায়, হাজীপাড়ার বাসিন্দা মোহাম্মদ ওসমানের বাড়িতে ভোরে সংঘবদ্ধ চোরের দল অভিনব কায়দায় রান্না ঘরের বেড়ার সিঁদ কেটে প্রবেশ করে। এ সময় চোরের দল নগদ ৩৮ হাজার টাকা, একটি মোবাইল ফোন, মূল্যবান মালালাসহ প্রায় অর্ধলক্ষ টাকার মালামাল নিয়ে যায় বলে দাবি ভুক্তভোগী পরিবারের। এ ঘটনায় রাঙ্গুনিয়া থানায় অভিযোগ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপুতিনকে লাল গালিচা দিতে হাঁটু গেড়ে বসলেন মার্কিন সেনারা
পরবর্তী নিবন্ধসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে কাল