রাঙ্গুনিয়ায় মাদ্রাসায় সনদ বিতরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ২৪ অক্টোবর, ২০২২ at ১০:৫৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া পৌরসভার মুরাদনগর এলাকার বাইতুল ইজ্জাহ তাহফীজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে পবিত্র মিলাদুন্নবী (সা:) উদযাপন, শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ ও দস্তারবন্দী অনুষ্ঠান মাদ্রাসার হলরুমে গতকাল রোববার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মফিজুল হক চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ জাকের হোসাইন। প্রধান অতিথি ছিলেন ব্যাংকার মোহাম্মদ সালাহউদ্দিন। উদ্বোধক ছিলেন প্রবীণ শিক্ষক হাজী বদি আহমদ চৌধুরী। মাওলানা আবুল হাসনাত হাশেমীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বদিউল খায়ের লিটন চৌধুরী, মুফতি গিয়াস উদ্দিন, সাংবাদিক জগলুল হুদা, আব্দুল হান্নান, আহমদুর রহমান, মো. ওয়াসিম, গাজী মোহাম্মদ ইদ্রিছ, মাস্টার নাঈম উদ্দিন, ফোরকান উদ্দিন, হাফেজ মো. হায়দার, সোহেল খান, মো. রাশেদ প্রমুখ। শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

পূর্ববর্তী নিবন্ধরাসূলের (সা.) আদর্শ অনুসরণ করে জীবনযাপন করতে হবে
পরবর্তী নিবন্ধরবীন্দ্র-নজরুল-সুকান্ত সাহিত্যে স্বাধীনতার চেতনাকে সমুন্নত করেছে