রাঙ্গুনিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ জনের কারাদণ্ড

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ৩ এপ্রিল, ২০২৬ at ৬:৩০ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধী সাব্যস্ত হওয়ায় ৬ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার এ আদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান।

দণ্ডপ্রাপ্তরা হলেন পৌরসভার দক্ষিণ নোয়াগাঁওয়ের মো. রুবেল, জাকিরাবাদের মো. জয়নাল আবেদীন, . ঘাটচেকের মো. সাইফুল ইসলাম, চন্দ্রঘোনার মো. করিম, মরিয়মনগরের মো. আব্দুর রশিদ এবং মিতিঙ্গাছড়ির মো. লিটন। আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এলাকাকে মাদকমুক্ত করতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে বৈসাবি উৎসব উদ্বোধন ৭ এপ্রিল
পরবর্তী নিবন্ধপুকুর খননের নামে মাটি বিক্রি