রাঙ্গুনিয়ায় ভারী বৃষ্টি ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৪ জুলাই, ২০২৬ at ৮:৪৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের বৃহত্তর বনগ্রামের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণ ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর পক্ষ থেকে এই মানবিক সহায়তা প্রদান করা হয়। গত ১৮ জুলাই বনগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে এই ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী ইলিয়াছ সিকদার। অতিথি ছিলেন বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম,মো.সোলেমান, আহমদুল হক এবং বালি সওদাগর।

পূর্ববর্তী নিবন্ধচারিয়া পাড়া দরবারে ছালামত আলী শাহ্‌ আমিরী’র ওরশ
পরবর্তী নিবন্ধহাটহাজারী উন্নয়ন নাগরিক কমিটির আলোচনা সভা