রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় আল আমিন স্কোয়াড ব্যাডমিন্টন টুর্নামেন্টের প্রথম আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় আরাফ জুটি (দোয়েল ও সাব্বির) ২–০ সেটে ফুলগাজীপাড়া জুটি (অহীন ও সানজিদ) কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রীড়ানুরাগী কাজী ফারুক পেয়ারু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়ানুরাগী সভাপতি নুরুল ইসলাম নুরুদ্দীন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ইকবাল হোসেন বেলাল, রাঙ্গুনিয়া প্রেসক্লাব এর সহসভাপতি আব্বাস হোসাইন আফতাব, সাবেক অর্থ সম্পাদক জগলুল হুদা, ক্রীড়ানুরাগী মো. শেফায়েত প্রমুখ।












