রাঙ্গুনিয়ায় ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ৪ মার্চ, ২০২৬ at ১১:০০ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় পুলিশের বিশেষ অভিযানে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার পোমরা ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিক্রির জন্য রাখা ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এরই অংশ হিসেবে পোমরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মালিরহাট বাজার থেকে বার আউলিয়া মাজারগামী সুইচগেইট সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে সন্দেহভাজন হিসেবে আমির হোসেন (২৩) নামে এক যুবককে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আমির হোসেন পোমরা ইউনিয়নের বারো আউলিয়া ১ নম্বর ওয়ার্ড এলাকার গোলাম হোসেন ওরফে আবুল হোসেনের ছেলে।

পরবর্তীতে তাকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৯ হাজার টাকা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮এর ৩৬() সারণির ১০()/৪১ ধারায় একটি মামলা (মামলা নং) দায়ের করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত রাখা হবে।

পূর্ববর্তী নিবন্ধপাঠ্যপুস্তক পরিমার্জন ও কারিকুলাম প্রণয়ন করবে সরকার : শিক্ষামন্ত্রী
পরবর্তী নিবন্ধআমি ফটিকছড়িবাসীর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাব