রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের সহায়তায় ত্রাণসামগ্রী বিতরণ করেছে পার্কভিউ হসপিটাল লিমিটেড। প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে সমপ্রতি রাঙ্গুনিয়া উপজেলার শিলক ও বনগ্রাম এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিমের দিকনির্দেশনা, পার্কভিউ ম্যানেজিং কমিটির অনুমোদন এবং মার্কেটিং বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় হাসপাতালের কর্মকর্তা–কর্মচারীরা ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন।
ত্রাণ বিতরণকালে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা দুর্গত পরিবারের হাতে চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন। স্থানীয়রা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য পার্কভিউ হসপিটাল লিমিটেডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম বলেন, একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের দায়িত্ব কেবল চিকিৎসাসেবা প্রদানেই সীমাবদ্ধ নয়; বরং যেকোনো দুর্যোগ, দুর্দশা ও মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়ানোও আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের জন্য এই সহায়তার আয়োজন করা হয়েছে। আমরা বিশ্বাস করি, সমাজের প্রতি দায়বদ্ধতা পালনই একটি প্রতিষ্ঠানের প্রকৃত শক্তি ও পরিচয় বহন করে। তিনি আরও বলেন, পার্কভিউ হসপিটাল লিমিটেড প্রতিষ্ঠালগ্ন থেকেই চিকিৎসাসেবার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, বিনামূল্যে চিকিৎসাসেবা, রক্তদান কর্মসূচি এবং অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়মিত পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও যেকোনো মানবিক সংকটে মানুষের পাশে থেকে আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।












