রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনে আগুন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:৫৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। প্রায় আধঘন্টার আগুনে অন্তত অর্ধ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিদ্যুৎবিহীন এই ভবনে আগুনের সূত্রপাত সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে পথচারীদের জ্বলন্ত সিগারেটের অংশ থেকে আগুন লাগতে পারে বলে ধারণা তাদের। অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়টি তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান সংশ্লিষ্টরা।

সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার জাহেদুর রহমান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের পেছেনে পরিত্যক্ত অবস্থায় এক তলাবিশিষ্ট ৪০ বাই ৪০ ফুট পরিমাপের একটি ভবন রয়েছে। বিদ্যুৎ সংযোগ নেই এই ভবনে। যেখানে মূলত হাসপাতালের পুরাতন জিনিসপত্র রাখা ছিলো। হঠাৎ এই ভবনটিতে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগুহায় বিভিন্ন প্রাণীর জীবাশ্ম, ১২ প্রজাতির পাখি এবং চার প্রজাতির ব্যাঙ
পরবর্তী নিবন্ধযমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি ৯৪ লাখ টাকা