রাঙামাটি কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ডেভিল, জুয়াড়ি, কিশোর গ্যাং সদস্য ও মাদকসেবীসহ মোট ২১ জনকে আটক করা হয়েছে। গত রোববার দিবাগত রাতে রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কোতোয়ালী থানার ওসি মো. জসীম উদ্দীন বলেন, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান চালিয়ে ২১ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।










