রাউজানে শহীদ হত্যা মামলার আরও এক আসামি গ্রেপ্তার

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৫ জুন, ২০২৩ at ৫:৩৭ পূর্বাহ্ণ

রাউজানে যুবলীগ কর্মী শহীদুল আলম হত্যা মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার আবু তাহের ওরফে কালামনা রাউজান সদর ইউনিয়নের হরিষখানপাড়ার ইউনুচ কোম্পানি বাড়ির মৃত ইউনুচ কোম্পানির ছেলে।

রাউজান থানার এসআই অজয় দেব শীল জানান, র‌্যাব৭’র একটি দল তাহেরকে গ্রেপ্তার করে গত মঙ্গলবার রাতে থানায় হস্তান্তর করে। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় পুলিশ।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি অভ্যন্তরীণ বিরোধের জেরে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারাবটতল এলাকায় মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে খুন হন যুবলীগ কর্মী শহীদুল আলম। পরে নিহতের মা বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় র‌্যাবের হাতে এই পর্যন্ত তিন জন আসামি আটক হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজামিনে মুক্তি পেল দক্ষিণ জেলা বিএনপি নেতা জামাল
পরবর্তী নিবন্ধগৃহবধূর ওপর হামলা করতে যাওয়া তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার