রাউজান উপজেলা পরিষদ হল রুমে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় গতকাল সোমবার খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর স্মরণে এশায়াত সেমিনার এবং কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
চবি সিনেট সদস্য ও মুনিরীয়া যুব তবলীগ কমিটির মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে এশায়াত সেমিনার এবং কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার এস এম রাহাতুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন চবি গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ, রাউজান–রাঙ্গুনিয়া সার্কেল সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, রাউজান সহকারী কমিশনার (ভূমি) অংচিং মারমা, রাউজান থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, রাউজান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নুর নবী। বক্তব্য দেন, মুহাম্মদ রাশেদ হায়দার মহিউদ্দিন, মাওলানা মুহাম্মদ ফোরকান, মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানি ফয়সাল ।
সেমিনারে বক্তারা বলেন, ইলম অর্জন যেমন জরুরি সে অনুযায়ী আমল করাও জরুরি। এলমে জাহের যেমন জরুরি তেমনি জ্ঞানের পরিপূর্ণ স্বাদ আহরণের জন্য এলমে বাতেন অপরিহার্য। পৃথিবীতে যারা এই দুই জ্ঞানের গভীরে গিয়ে জীবনের সমৃদ্ধি অর্জন করেছেন তারা একদিকে যেমন কালশ্রেষ্ঠ হয়েছেন অন্যদিকে ইতিহাস খ্যাত হয়েছেন। তেমনি একজন যুগশ্রেষ্ঠ কিংবদন্তী হলেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ আওলাদে মোস্তফা খলিফায়ে রাসুল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.)। অতিথিরা কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন।
মিলাদ কিয়াম শেষে দেশের উন্নতি ও অগ্রগতি এবং দরবারের প্রতিষ্ঠাতা খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












