পবিত্র গাউছুল আজম মাইজভাণ্ডারীর দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে সাজ্জাদানশীন সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর পৃষ্ঠপোষকতায় নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সার্বিক তত্ত্বাবধানে মানবতার কল্যাণে বছরব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির অংশ হিসেবে গত ১৩ ফেব্রুয়ারি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সম্পন্ন হয়েছে।
কর্মসূচিতে সর্বমোট ৫২ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়, যা বিভিন্ন হাসপাতাল ও জরুরি প্রয়োজনে রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হবে। আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের উদ্যোগে শাহনগর, সাফলঙ্গা, ছত্রপাড়া, দলিলাবাদ দায়রা শাখার আয়োজন ও ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। সার্বিক সহযোগিতায় ছিল মাইজভাণ্ডারী শাহ্ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম।
মুহাম্মদ শফিকুল আলম সুমনের সভাপতিত্বে রক্তদান কার্যক্রমে উপস্থিত ছিলেন ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্তদান কেন্দ্রের ইনচার্জ ডা. মুহাম্মদ মিসবাহ উদ্দীন, প্রোগ্রাম অর্গানাইজার মুহাম্মদ জসিম উদ্দীন, সংগঠনের জেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদ, রাউজান উপজেলার সভাপতি মুহাম্মদ ইউনুছ, সহ–সভাপতি মুহাম্মদ শরীফ কোম্পানী শফি, দারুত–তায়ালীম সম্পাদক মুহাম্মদ নুরুল আলম, দপ্তর ও পাঠাগার সম্পাদক মোমিন আকবর কানন, সহ জনসংযোগ ও প্রচার সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দীনসহ বিভিন্ন শাখার কর্মকর্তা ও সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।











