রাউজানে পুকুর ভরাটে অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা

আজাদীতে সংবাদ প্রকাশ

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ এপ্রিল, ২০২৩ at ৬:০০ পূর্বাহ্ণ

দৈনিক আজাদীতে গতকাল (১২ এপ্রিল) রাউজানে পুকুর ভরাটের সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। এই বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদোয়ানুল ইসলাম জানিয়েছেন, গতকাল (বুধবার) সরেজমিন পরিদর্শন করে দৈনিক আজাদীতে প্রকাশিত সংবাদের সত্যতা পান। আইনের তোয়াক্কা না করে পুকুর ভরাট করায় জড়িত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় খরিদাসূত্রে পুকুরের আংশিক মালিকানা পাওয়া ভরাটকারী নুরুল আবসারের অনুপস্থিতিতে তার পক্ষে ম্যানেজার জরিমানার টাকা পরিশোধ করেন। জরিমানার পাশাপাশি ভরাটকারীকে সাতদিনের মধ্যে পুকুরে ফেলা বালু ও মাটি উঠিয়ে নিতে নির্দেশ দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধথেমে নেই মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি
পরবর্তী নিবন্ধদেবরসহ রোহিঙ্গা ইয়াবা ব্যবসায়ী ফাতেমা গ্রেপ্তার