রাউজানে কর্ণফুলী ক্লাবের ইফতার সামগ্রী বিতরণ

| সোমবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:১১ পূর্বাহ্ণ

 

লায়ন্স ক্লাব এবং লিও ক্লাব অফ চিটাগং কর্ণফুলী এবং কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের যৌথ উদ্যোগে এবং অনিরুদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্টের সহযোগিতায় গত বুধবার পিডিজি লায়ন রূপম কিশোর বড়ুয়ার গ্রামের বাড়ি রাউজান মহামুনী পাহাড়তলীতে প্রায় ২০০ জনের অধিক দুস্থ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন জয়েন্ট কেবিনেট সেক্রেটারি লায়ন মিরাজুর রহমান তুহিন, ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. ইকবাল হোসেন সুমন, লায়ন জহির উদ্দিন হেলাল, ইঞ্জিনিয়ার আবুল কাশেম, সুজন বড়ুয়া, রিংকু বড়ুয়া, লিও মো. রেজা, আকিব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউনাইট প্রেসিডেন্ট ফোরাম চট্টগ্রামের যাত্রা শুরু
পরবর্তী নিবন্ধআনজুমান ট্রাস্টের বিভিন্ন দায়িত্ব পেলেন যারা