রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, রাউজানকে শান্তির জনপদে পরিণত করতে কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে এলাকার মানুষ সুফল পেতে শুরু করেছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন রাউজানকে মাটি কাটা ও মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো অপরাধে জড়িতদের দলীয় পরিচয় দেখে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
গতকাল তিনি রাউজান সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এই অভিমত ব্যক্ত করেন। ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা ফয়জুল ইসলাম চৌধুরী টিপুর সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান ও ফিরোজ আহমেদ, রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক, কিউসি শিপিং লিমিটেড নির্বাহী পরিচালক এ জে এম ইকবাল হাসান, উত্তর জেলা যুবদলের সহ–সভাপতি সাবের সুলতান কাজল, আবুল হাসেম, উপজেলা যুবদল সভাপতি শাহাজান শাকিল। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একরাম মিয়ার সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা আবদুল মান্নান মনি, আজম খান, দেলোয়ার খান, সৈয়দ জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন মেম্বার, সেলিম খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।










