রাউজান স্কুল প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আলোচনা সভা

| বৃহস্পতিবার , ২৪ অক্টোবর, ২০২৪ at ১০:৩১ পূর্বাহ্ণ

রাউজান আর আর এসি ইনস্টিটিউশন প্রাক্তন ছাত্র–ছাত্রী পরিষদের আলোচনা সভা গত ২২ অক্টোবর জিইসি মোড়স্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি আবু বকর ছিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ.স.ম ইয়াছিন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্রফেসর ড. সুলতান আহমেদ, সিনিয়র সহ–সভাপতি মোহাম্মদ ইয়াকুব চৌধুরী হেলাল, মোহাম্মদ ইউনুছ, মুক্তিযোদ্ধা এমদাদ হোসেন চৌধুরী, তৌফিকুল ইসলাম, কাজী মুজিবুর রহমান, নাসিমুল গণি, ফজল হক, মোহাম্মদ নওশাদ চৌধুরী, মোহাম্মদ রাশেদুল আলম চৌধুরী, মোহাম্মদ শহিদুল আলম, লুৎফুর রহমান, তাইফুল হাসান পারভেজ, ফয়জুল গণি চৌধুরী, শাহিদুল ইসলাম প্রমুখ। সভায় আগামী ২৫ ডিসেম্বর বার্ষিক মিলন মেলার সিদ্ধান্ত গৃহিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রপতির অপসারণ চেয়ে রাঙামাটি ছাত্রদলের মশাল মিছিল
পরবর্তী নিবন্ধআনোয়ারায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার