রাউজান পাঁচখাইন গ্রামে সংঘ মণিষার বার্ষিক স্মৃতি সভা

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ৩১ মার্চ, ২০২৬ at ১০:২৬ পূর্বাহ্ণ

রাউজান অন্তগত পাঁচখাইন গ্রামে গত শুক্রবার সার্বজনীন অমরানন্দ কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে পাঁচখাইন গ্রামের সংঘ মণিষা ১৫তম সংঘনায়ক অমরচাঁন মহাথের ও ২০তম সংঘনায়ক সুমনতিস্‌ স এর বার্ষিক স্মৃতি সভা অষ্টপরিস্কারসহ সংঘদান ও জ্ঞাতি ভোজন অনুষ্টান সম্পন্ন হয়েছে। রাজ গুরু ধর্ম সেনাপতি অভয়ানন্দ মহাথেরের সভাপতিত্বে এতে উদ্বোধক ছিলেন শাসনসরথী ভদন্ত তিস্‌ সনন্দ মহাথের। প্রধান ধর্মদেশক ছিলেন প্রফেসর ড: উপানন্দ মহাথের। মঙ্গলা চরণ পাঠকরণে ভদন্ত করুণা তিস্‌ স ভিক্ষু, সদ্ধর্ম আলোচনা পূজনীয় ভিক্ষু সংঘ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান কাজী মোহাম্মদ আবুল বশর, পাঁচখাইন গ্রামের দিলু চৌধুরী বডুয়া, অধ্যক্ষ সুদত্ত বড়ুয়া, ডা: পরিতোষ বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন শিক্ষক প্রভাষ কুসুম বড়ুয়া, দীবাকর চৌধুরী, প্রদ্যূত মুৎসুদ্দি, অলক বড়ুয়া বিটু, দেবপ্রিয় বড়ুয়া, বিমান বড়ুয়া, প্রণব বড়ুয়া শিবু শিক্ষক সত্যপ্রিয় বড়ুয়া, সিবলু বড়ুয়া, সাংবাদিক বিপ্লব বিজয়। অনুষ্ঠানে শ্রদ্ধা ভরে স্মরণ করেন গ্রামের কৃতী সন্তান অত্র বিহারে নির্মাণের প্রথম দাতা প্রয়াত অনিমেষ বড়ুয়া এর পরলৌকিক শান্তি কামনায় পুন্যদান করেছেন বিহার কমিটির প্রাক্তন সভাপতি শ্যামল বড়ুয়া সিন্টু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক পিপলু বড়ুয়া, টুটুল বড়ুয়া। আয়োজনে ছিল গ্রামবাসী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচাটগাঁইয়্যা নওজোয়ানের ঈদ পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধপটিয়া সুচক্রদন্ডীতে মাদক ও কিশোর গ্যাং বিরোধী সমাবেশ