রমজানে সিএসই’র লেনদেনের নতুন সময়সূচি

| মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:০১ পূর্বাহ্ণ

পবিত্র রমজান মাস উপলক্ষে চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-এর লেনদেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, রমজানে প্রতিদিন সকাল ১০:০০টা থেকে দুপুর ০১:৪০টা পর্যন্ত লেনদেন চলবে। লেনদেনপরবর্তী পোস্ট ক্লোজিং সেশন থাকবে দুপুর ০১:৪০টা থেকে ০১:৫০টা পর্যন্ত। এছাড়া সিএসই’র অফিস কার্যক্রম সকাল ০৯:০০টা থেকে বিকেল ০৩:৩০টা পর্যন্ত পরিচালিত হবে। পবিত্র রমজান শেষে লেনদেন ও অফিস কার্যক্রম পুনরায় পূর্বের সময়সূচিতে ফিরে আসবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইইউ নির্বাচন পর্যবেক্ষক টিমের সঙ্গে ইনসানিয়াত বিপ্লব নেতৃবৃন্দের বৈঠক
পরবর্তী নিবন্ধপুরাতন রেলস্টেশন এলাকা থেকে দেশি অস্ত্রসহ গ্রেপ্তার ৭