রমজানে নিত্যপণ্যের বাজারদর মনিটরিং করা হোক

| বুধবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:১৫ পূর্বাহ্ণ

রমজান এলেই নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়া আমাদের দেশে এক ধরনের দুঃখজনক বাস্তবতায় পরিণত হয়েছে। পবিত্র মাসে সংযম ও সহমর্মিতার চর্চা হওয়ার কথা থাকলেও বাজারে দেখা যায় উল্টো চিত্র। চাল, ডাল, তেল, ছোলা, খেজুরসহ বিভিন্ন পণ্যের দাম হঠাৎ বাড়তে শুরু করে। চাহিদা বাড়ার সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি ও মজুতদারির মাধ্যমে দাম বাড়ায়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরএর কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান অত্যন্ত জরুরি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তুলছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরএর তদারকি আরও জোরদার করতে হবে। প্রতিটি দোকানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, মজুতদারি ও কৃত্রিম সংকট রোধ এবং ডিজিটালভাবে বাজারদর প্রকাশ নিশ্চিত করা উচিত। স্থানীয় প্রশাসনের কার্যকর নজরদারি ও সক্রিয় ভূমিকা থাকলেই বাজারে শৃঙ্খলা ফিরবে এবং ভোক্তা স্বস্তি পাবে।

চন্দন দেব নাথ

শিক্ষার্থী

ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধপাঁচ বছর মেয়রের দায়িত্বে থাকার অধিকার আমার আছে : শাহাদাত
পরবর্তী নিবন্ধঅর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি গঠন