এনডিএফ, চট্টগ্রাম শাখার উদ্যোগে ‘রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩মার্চ নগরীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি–পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এনডিএফ কেন্দ্রীয় কমিটির সহ–সভাপতি ডা. এ কে এম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। প্রধান আলোচক ছিলেন চবি আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আ ক ম আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, রমজান কেবল রোজা পালনের মাস নয়, এটি আত্মশুদ্ধি, নৈতিকতা ও তাকওয়া অর্জনের মাস। তিনি চিকিৎসকদের উদ্দেশে বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও সেবার মানসিকতা জাগ্রত রাখতে রমজানের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. খুরশীদ জামিল চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি, জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, ডা. বেলায়েত হোসেন ঢালী, এনডিএফ চট্টগ্রাম জেলা সভাপতি অধ্যাপক ডা. খাইরুল আনোয়ার, এনডিএফ চট্টগ্রাম মহানগরীর সভাপতি ডা. এটিএম রেজাউল করিম প্রমুখ। এনডিএফ চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. রেজাউল করিম ও ইকবাল মাহমুদের সঞ্চালনায় আয়োজিত এ ইফতার মাহফিলে বিপুলসংখ্যক চিকিৎসক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












