জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আলহাজ আবু তাহের বলেছেন, ১২ তারিখ ভোট কেন্দ্রে গিয়ে যোগ্য প্রার্থী দেখে ভোট দিন। আপনার একটি ভোটের মাধ্যমে–আপনার আগামীদিনের সকল নাগরিক–সুযোগ–সুবিধা নির্ভর করবে। যারা আপনাদের সুখে–দুখে থাকবেন–সব সময় পাশে পাবেন তাদেরকে ভোট দিন। আপনাদেরকে বলতে চাই ‘যোগ্য প্রার্থীকে বেছে নিন–লাঙ্গলে ভোট দিন’। তিনি গতকাল সোমবার আগ্রাবাদ, মাঝিরঘাট, দারাগাহাট, পুরান কাষ্টম, সদরঘাট, ইসলামীয়া কলেজ রোড, মালুম মসজিদ এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন। গণসংযোগকালে তার সাথে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনগণ অংশ নেন।এসময় তিনি স্থানীয় জনগণ ও ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে লাঙ্গল প্রতীকে ভোট দেয়ার আহবান জানান। এতে উপস্থিত মোহাম্মদ ওসমান খাঁন, নাছির উদ্দীন সিদ্দিকী, ফজলে আজিম দুলাল, আবছার উদ্দিন রনি, বাবুল আহাম্মদ, কায়সার হামিদ মুন্না, সিরাজুল ইসলাম চৌধুরী, আরমান মিয়া, শরিফুল মোল্লা নিরব, মোহাম্মদ ওসমান, জাহিদুর ইসলাম জাহিদ, মোহাম্মদ জাবেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












