যুবলীগ নেতা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ১ জুন, ২০২২ at ৮:২৭ পূর্বাহ্ণ

নগরের পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকা থেকে শাহিদ প্রকাশ শহীদ (৫২) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আকবর শাহ থানা পুলিশ। গত সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ১৯৯২ সালে ডবলমুরিং থানার সবুজবাগ এলাকায় যুবলীগ নেতা কাজলকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনা দায়ের হওয়া মামলার (নং ৫ (৭) ৯২ রায় হয় গত মার্চ মাসে। রায়ে শহীদসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর জানান, শহীদ দীর্ঘদিন আত্মগোপনে থেকে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে নগরের বিভিন্ন স্থানে বসবাস করছিলেন। তিনি এমটিভি ডট নেটের সহ–সম্পাদক ও দৈনিক রুপালীর চট্টগ্রামের ব্যুরো চিফ বলে পরিচয় দিতেন। হত্যাকাণ্ডের পর গ্রেপ্তার হয়েছিলেন শহিদ। পরে জামিনে মুক্ত হয়ে বেরিয়ে আসেন।

পূর্ববর্তী নিবন্ধওশান এমিউজমেন্ট পার্ক নির্মাণে চীনের সহযোগিতা চান মেয়র
পরবর্তী নিবন্ধচূড়ান্ত নকশা প্রণয়ন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর