যুদ্ধে বদলে গেলো বাংলাদেশের হকি ভেন্যু

| বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ at ৬:১৭ পূর্বাহ্ণ

২৮ মার্চ থেকে ওমানের মাসকটে এশিয়ান গেমস হকির বাছাই হওয়ার কথা ছিল। তাতে খেলবে বাংলাদেশও। তবে যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অশান্ত। তাই এশিয়ান গেমসের বাছাই টুর্নামেন্টের ভেন্যু ওমান থেকে সরিয়ে থাইল্যান্ডে নেওয়া হয়েছে। ভেন্যুর পাশাপাশি টুর্নামেন্টের সময়ও পিছিয়েছে। ২৮ মার্চের পরিবর্তে এখন সেটা শুরু হবে ২ এপ্রিল। বাংলাদেশ সফরে যাবে ৩১ মার্চ। ৯ দলের আসরে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, চাইনিজ তাইপে ও উজবেকিস্তান। শীর্ষ ৪ দল সেপ্টেম্বরে জাপানে এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ জাতীয় দলের কোচ আশিকুজ্জামান বলেছেন, ‘আমাদের প্রস্তুতি চলছে ভালোভাবে। বাংলাদেশ এই টুর্নামেন্টে বেশ কয়েকবার চ্যাম্পিয়ন হয়। আমরা এবারও ভালো ফলাফলের লক্ষ্যে টুর্নামেন্টে যাবো।’ জাতীয় হকি দলের প্রাথমিক স্কোয়াড এখন ২৬ জনের। দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় সোহানুর রহমান সবুজ শৃঙ্খলাজনিত ঘটনায় ক্যাম্প ত্যাগ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধমিরসরাইয়ে ইখওয়ান ফাউন্ডেশনের ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধমৌসুম শেষে লিভারপুল ছাড়ছেন সালা