যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার বার্ষিক সাধারণ সভা

| সোমবার , ১৩ জুলাই, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার (জেএসইউএস) লাইভলেনস্থ সানমার মোমনো মেনোরে বার্ষিক সাধারণ সভা (২০২৬) গতকাল অনুষ্ঠিত হয়েছে। জেএসইউএস সভাপতি এডভোকেট মোহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় প্রথম অধিবেশন সংস্থার ব্যবস্থাপনা উপদেষ্টা ও পরিচালক কবি সাঈদুল আরেফীন সূচিত সঞ্চালনায় সংস্থার সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন সভাপতির অনুমতিতে উপস্থিত সাধারণ পরিষদ সদস্যদের মতামত গ্রহণ শেষে স্বাগত বক্তব্যে জেএসইউএসের শুরু থেকে এ পর্যন্ত কাঠ খড় পুড়িয়ে মানুষের জন্য কাজ করার ছোট্ট ইতিহাস তুলে ধরেন। এতে কার্যনির্বাহী পরিষদের সহ সভাপতি বিপুল বড়ুয়া, সহ সাধারণ সম্পাদক শাহানাজ বেগম, সাধারণ পরিষদ সদস্য ইব্রাহিম আল হোসাইন বক্তব্য রাখেন। এবং দিনের কার্যসূচি অনুসারে পরিচয় পর্বের পর বার্ষিক কার্যক্রম প্রতিবেদন (২০২৫) পাঠ, বার্ষিক কর্ম পরিকল্পনা (২০২৬২০২৭) পাঠ করেন সংস্থার সহকারী পরিচালক (এসডিপি) আরিফুল ইসলাম ও বার্ষিক আর্থিক প্রতিবেদন (২০২৫২০২৬), বাজেট (২০২৬২০২৭) পাঠ করেন সহকারী পরিচালক (ফিন্যান্স) শহীদুল ইসলাম। আলোচ্য বিষয়গুলো প্রস্তাব সমর্থন করেন বিপুল বড়ুয়া, ইব্রাহিম আল হোসাইন, জয়নাব বেগম, শাহানাজ বেগম, রেহানা খাতুন, মো. ইয়াছিন প্রমুখ। এছাড়া সাধারণ পরিষদ সদস্যদের পক্ষ থেকে অডিটর হিসেবে খান ওয়াহাব একোম্পানীকে নিয়োগ প্রদানসহ শোক প্রস্তাবে বিগত কার্যনির্বাহী পরিষদের সাবেক সহ সাধারণ সম্পাদক ছাবের আহমেদ ও সাবেক কোষাধ্যক্ষ পান্নালাল বড়ুয়ার মৃুত্যুতে দাঁড়িয়ে একমিনিটি নীরবতা পালন করা হয়। এরপর সাধারণ পরিষদ সদস্যদের মুক্ত আলোচনা শেষে জেএসইউএস সভাপতি এডভোকেট মোহাম্মদ রফিকুল আলম সমাপণি বক্তব্যে সংস্থার উত্তরোত্তর সাফল্যকে বাস্তবও জীবনমুখী তথা মানবতার উন্নয়নে নিবেদিত করার ব্যাপারে সবার সম্মিলিত প্রয়াস অব্যাহত রাখার দৃপ্ত অঙ্গীকার ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরথযাত্রায় সহযোগিতা করার লক্ষ্যে মহানগর বিএনপির মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধদেশের একটি পরিবারও যেন অভুক্ত না থাকে সে ব্যবস্থা করছে সরকার