৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডে মোহাম্মদ নগর সমবায় আবাসিক এলাকা কল্যাণ সমিতি লি. এর উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার এতে প্রধাান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ।
তিনি বলেন, নবী ও রাসুল (দ.) রবিউল আওয়াল মাসে দুনিয়ায় আগমন মানব জাতির জন্য রহমতস্বরুপ। বর্তমান সরকার ঈদে মিলাদুন্নবী (দ.) রাষ্ট্রীয়ভাবে উদযাপন করার উদ্যোগ গ্রহণ করে। আমরা সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। হাদিসে আছে স্বদেশ প্রেম ঈমানের অঙ্গ, যারা দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত তাদের বয়কট করুন। তিনি আরো বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম ধর্ম প্রচার করতে গিয়ে কেউ কেউ রাসুল (দ.) কে পাথর মেরেছেন, রক্তাক্ত করেছেন অথচ তিনি তাদেরকে বদদোয়া করেননি, হেদায়েত করতে বলেছেন। এক কথায় ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সাম্যের কথা বলে। অথচ ইসলামের দোহাই দিয়ে দেশে জঙ্গিবাদ সৃষ্টির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে সেই বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।
মোহাম্মদ নগর সমবায় আবাসিক এলাকা কল্যাণ সমিতি লি. এর সভাপতি মোহাম্মদ শহিদুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর মোবারক আলী, বায়েজিদ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ হোসন, সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম, আবু সাদাত মোহাম্মদ সায়েম, সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, আফতাব উদ্দিন, জয়নাল আবেদীন, প্রধান বক্তা ছিলেন মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ আল জাবের, বিশেষ বক্তা ছিলেন হাফেজ মিজানুর রহমান, মোস্তাফিজুর রহমান, আবু রেজা চৌধুরী, মতিনুল হক টিপু, এইচ এম নাছির সাইফুল আলম, এড সাহেদুল আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।














