যশোর জেলা টায়ার ওয়ানে উন্নীত

জাতীয় ক্রিকেটের চট্টগ্রাম ভেন্যু

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১ মার্চ, ২০২৬ at ১১:২৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে যশোর জেলা টায়ার ওয়ানে উন্নীত হয়েছে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত গতকাল শনিবারের খেলায় যশোর ২০ রানে খাগড়াছড়িকে পরাজিত করে। টায়ার টু এর খেলা সমূহের মধ্যে নিজেদের তিনটি খেলার তিনটিতেই জয়লাভ করে গ্রুপ সেরা হয় যশোর জেলা দল। গতকাল টসে জিতে খাগড়াছড়ি যশোরকে প্রথমে ব্যাট করতে পাঠায়। যশোর ৪৮ ওভার খেলে সব উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে। দলের হয়ে মিকাইল ৬৪,ইমরানুজ্জামান ৪০,কালাম সিদ্দিকী ৩৭, তরফদার মুবতাসিম ২৬ এবং সাদমান রহমান ১৩ রান করেন। খাগড়াছড়ির পক্ষে মনন চাকমা এবং ইশরাত হোসেন ৩টি করে উইকেট নেন। ২টি উইকেট পান শামসুদ্দিন বাপ্পা। জবাবে খাগড়াছড়ি ৪৫.১ ওভার খেলে ১৯৩ রানে অল আউট হয়ে যায়। দলের পক্ষে কাওসার আহমেদ ৪৪,সাফায়েত ৫২,ইশরাত হোসেন ২৪,উষা প্রু মারমা ১৮ এবং সাফায়েত হোসেন ৩০ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১১ রান। যশোরের পক্ষে ৩টি করে উইকেট নেন টিপু সুলতান এবং আরিদুল ইসলাম আকাশ।

পূর্ববর্তী নিবন্ধদেশে যদি এমন মাঠ পেতাম : শিউলি আজিম
পরবর্তী নিবন্ধজেদ্দা বিমানবন্দরে আটকা মুশফিক