পটিয়া উপজেলার ছনহরা গ্রামের হায়দার আলী বাড়ির সংগঠক ও সমাজসেবী মোহাম্মদ শফিকুল আলম গত ১ মার্চ বেলা সাড়ে বারোটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ঐদিন নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












