গাউসিয়া কমিটি বাংলাদেশ নোয়াখালী জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টায় মাইজদী সোনাপুর নিজ গ্রামে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজেউন)। তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। উল্লেখ্য, গাউসিয়া কমিটির দায়িত্ব পালনকালে তিনি নানাবিধ কর্মসূচি পালন করে গেছেন। ২০২০ সালের পবিত্র ১২ রবিউল আউয়াল বৃহত্তর নোয়াখালী জেলায় পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে বর্ণাঢ্য জুলুস তাঁর নেতৃত্বে সর্বপ্রথম শুরু হয়। কামাল উদ্দিনের ইন্তেকালে আঞ্জুমান ট্রাস্টের কেবিনেট ও গাউসিয়া কমিটির সর্বস্তরের কর্মকর্তাগণ রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।













