মোহাম্মদ আলম

| শুক্রবার , ২৪ জুলাই, ২০২৬ at ৯:১৪ পূর্বাহ্ণ

২৪নং উত্তর আগ্রাবাদ পানওয়ালাপাড়া মরহুম সেকান্দর মেম্বার বাড়ি নিবাসী মরহুম সোলায়মান সওদাগরের পুত্র দেওয়ানহাট রিক্রিয়েশন ক্লাবের সদস্য মোহাম্মদ আলম গত সোমবার দিবাগত রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহেরাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী, ১ কন্যা, ভাইবোন ও বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

একই দিন বাদে জোহর পানওয়ালাপাড়া বড় জামে মসজিদে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে মরহুম মোঃ আলমের মৃত্যুতে দেওয়ানহাট রিক্রিয়েশন ক্লাবের সভাপতি এস, আনিস আহমেদ বাচ্চু, সাধারণসম্পাদক হামিদুর রহমান দুলাল, সহসভাপতি মোঃ তছলিম উদ্দিন, সদস্য মোঃ জসিম উদ্দিন, টিপু, ইউনুস, আজিজ, সাজ্জাদ, নুর মোহাম্মদ প্রমূখ মরহুমের বিদেহী আত্মা ও তাঁর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঝন্টু সাহা
পরবর্তী নিবন্ধএ কে এম সাইফুর রহমান