পটিয়া প্রতিনিধি : এবিটস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব ও পেকুয়া উপজেলা ফুটবল একাডেমি জয়লাভ করেছে। প্রথম খেলায় পটিয়া ব্রাদার্স ইউনিয়নকে ৩–১ গোলের বড় ব্যবধানে হারায় পেকুয়া উপজেলা ফুটবল একাডেমি। অপরদিকে দিনের দ্বিতীয় ম্যাচে টাইব্রেকারে এ টুর্নামেন্টে গত বারের চ্যাম্পিয়ন পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব টাইব্রেকারে ৩–১ গোলের ব্যবধানে মহেশখালী ফুটবল একাডেমিকে হারিয়ে শুভসূচনা করে। নির্ধারিত সময়ের খেলা ১–১ গোলে ড্র ছিল। মঙ্গলবার পটিয়া উপজেলার জিরি খলিল মীর কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। মোহামেডানের গোলরক্ষক মো. জাকারিয়া টাইব্রেকারে প্রতিপক্ষের তিন তিনটি শট ঠেকিয়ে দিয়ে ম্যান অব দা ম্যাচের পুরস্কার লাভ করেন। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম.এ.মান্নান শিমুল, টুর্নামেন্ট কমিটির উপদেষ্টা হাসান পারভেজ শামীম, আহবায়ক ইদ্রিস চৌধুরী অপু, ছনহরা ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ দৌলতি, মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী, যুগ্ম সচিব আজিজুল হক, সদস্য শাকিল, জাহাঙ্গীর, মফিজ, জাবেদ, সায়েম, রাশেদ,বাবু, মিনহাজ, শহিদ, বিজয়, নওশাদ, হাবিব, মিসবাহ।













