মোস্তাফিজকে বাদ দেওয়া উচিত হয়নি : শশী থারুর

| মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৫৩ পূর্বাহ্ণ

বিশ্বকাপ শুরু হওয়ার এক সপ্তাহ সময়ও নেই। কিন্তু সমস্যা যেন শেষই হচ্ছে না। এমতাবস্থায় এসবের সমাধান দরকার বলে মনে করছেন কংগ্রেস নেতা ও লোকসভা সদস্য শশী থারুর।

তিনি বলেন, ‘খেলার সঙ্গে এভাবে দুই পক্ষের রাজনীতি জড়ানো একদমই উচিত হয়নি। আর মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের চুক্তির থেকে বাদ দেওয়াও ঠিক হয়নি। এটা সত্যিই দুঃখজনক।’

তিনি আরও বলেন, ‘এটা রাজনীতির সঙ্গে জড়িয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রতিক্রিয়া একটু অতিরঞ্জিত ছিল। এখন পাকিস্তান বাংলাদেশকে সমর্থন দেওয়া শুরু করেছে। ব্যাপারটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।’ চলমান সমস্যার সমাধান হওয়া উচিত বলে মনে করছেন শশী থারুর। তিনি বলেন, ‘এটা এভাবে চলতে পারে না। এই সমস্যার একটা সমাধান হওয়া উচিত। ক্রিকেটের জন্য হলেও আমাদের সবার একত্রিত হতে হবে। আর এই সমস্যা সমাধানে একমাত্র নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হতে পারে আইসিসি।’

পূর্ববর্তী নিবন্ধজাহানারার করা অভিযোগের তদন্ত প্রতিবেদন বিসিবিতে
পরবর্তী নিবন্ধরামপুর উদিচী শিকলবাহার জয়