মোমিনের লেভেল থ্রি কোচেস কোর্স সম্পন্ন

| বৃহস্পতিবার , ১৬ এপ্রিল, ২০২৬ at ১০:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ক্রিকেট কোচেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই প্রোফাইল কোচ মোমিনুল হক ক্রিকেট প্রশিক্ষণের সর্বোচ্চ সম্মাননা গ্রেড, লেভেল থ্রি কোর্স সম্পন্ন করেছেন। মাস ছয়েক আগে ঢাকায় ৭ দিনের কোর্স শেষে তিনমাস পর ভাইভা এবং এসাইনমেন্ট জমা দেয়ার পর দীর্ঘ যাচাইবাছাই, পরীক্ষা শেষে ফলাফল ঘোষণার পর গতকাল উত্তীর্ণদের হাতে সার্টিফিকেট তুলে দেয়া হয়। মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে দেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জনকারী কোচদের হাতে সার্টিফিকেট তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল খান।

উল্লেখ্য, দেশে এ নিয়ে প্রায় চল্লিশ জনের মত লেভেলথ্রি কোচ হলেও চট্টগ্রামে নূরুল আবেদিন নোবেল এর পর মোমিনই দ্বিতীয় লেভেল থ্রি ক্রিকেট কোচ। মোমিনের এ সাফল্যে চট্টগ্রাম ক্রিকেট কোচেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমোহামেডান স্পোর্টিং ক্লাব ও পেকুয়া উপজেলা ফুটবল একাডেমির জয়লাভ
পরবর্তী নিবন্ধদু’ধরনের উইকেটের জন্যই নিজেদের প্রস্তুত রেখেছি : কিউই কোচ