মেয়রের সাথে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার প্রতিনিধিদের সাক্ষাত

| শুক্রবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ১২:৩৮ অপরাহ্ণ

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বিভিন্ন সরকারি সংস্থা বিষয়ক স্ট্যান্ডিং কমিটি কনভেনর মোহাম্মদ মাসুদ করিমের নেতৃত্বে গত ২৫ ফেব্রুয়ারি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাতে মিলিত হয়। সাক্ষাতে ঢাকাচট্টগ্রাম মহাসড়কে ওজন স্কেলের মাধ্যমে সারাদেশের সাথে চট্টগ্রামের ব্যবসায়ীদের প্রতি বৈষম্যমূলক আচরণ, চট্টগ্রাম থেকে ওজন স্কেলের কারণে ব্যবসা বাণিজ্য দেশের অন্যত্র চলে যাওয়া, দ্রব্যমূল্য বৃদ্ধি, চট্টগ্রামের যানজট সহ বিভিন্ন ব্যবসায়ী সমস্যাবলী নিয়ে সৌহার্দ্যপূর্ন আলোচনা হয়। বিশেষ করে ঢাকাচট্টগ্রাম মহাসড়কে স্থাপিত ওজন স্কেলটি উন্মুক্ত করে দেওয়ার জন্য মেয়রের হস্তক্ষেপ কামনা করা হয়। সাক্ষাতে অন্যান্যের মধ্যে চেম্বার পরিচালক ও কমিটির কোকনভেনর মোহাম্মদ রাশেদ আলী, সদস্য মো. মইনুল ইসলাম মারুফ পাটোয়ারী, মাহতাব উদ্দিন, মো.সেলিম উদ্দিনসহ চেম্বারের ভারপ্রাপ্ত সচিব মো. জয়নাল উদ্দিন উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় বসতঘরে আগুন, বৃদ্ধা দগ্ধ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ২ ব্যবসায়ীকে জরিমানা