যেদিন থেকে আকাশ দেখেছো নীল
দেখেছো রাতের তারাদের ঝিলমিল
সেদিন হতে স্বপ্ন দুয়ার হাজার খুলো
সরলভাবে হেসে মুঠো ভরে নাও আলো।
আকাশ দেখো, নদী দেখো, দেখো ঝরনা
হইচই করে মাতিয়ে দেখো, মনের আয়না
ঝড়–ঝঞ্ঝা বাধা ডিঙিয়ে পাড় করো নদী
মনের সাহসে এগিয়ে যাবে বাধা আসে যদি।
সত্য কথা বলতে গেলে ভয় পেয়ো না কভু
চলার পথে সাথেই আছেন একমাত্র প্রভু
তিনিই তোমার রক্ষাকারী, তিনিই শুধু ভরসা
হাল ছেড়ো না কথায় কথায়, ছেড়ো না আশা।
আলোর বিপরীতে আঁধার যেমন করে বাস
দুখের পরে সুখ তেমনি স্বপ্নেরা করে চাষ
তোমার পথে তুমি শ্রেষ্ঠ,তুমিই সফল মানুষ
সততা ও নিষ্ঠা হোক তোমার জীবনের জৌলুশ।









