নগরীর কদমতলী রৌশন মসজিদ লেইন নিবাসী আহম্মদ হোসেন কন্ট্রাক্টরের ৪র্থ ছেলে মুক্তার হোসেন (৪০) যক্ষ্মারোগে আক্রান্ত হয়ে গত শনিবার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি মা, ৪ ভাই ও ১ বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও দৈনিক সাঙ্গুর চীফ রিপোর্টার আলাউদ্দিন হোসেন দুলাল ও বিএনপি নেতা নুরু উদ্দিন হোসেন নুরুর ছোট ভাই। প্রেস বিজ্ঞপ্তি।












