মীরসরাইয়ে সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ২২ ফেব্রুয়ারি, ২০২৬ at ১:৩১ অপরাহ্ণ

মীরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ধাক্কায় মিনহাজুল আবেদীন (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের ইসমাইল কার্পেট মিল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত মিনহাজুল ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বালুটিলা এলাকার জামাল উদ্দিন মজুমদারের ছেলে। পেশায় তিনি একজন ট্রাভেলস ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে উল্টো দিক থেকে আসা একটি ভ্যানকে সাইড দিয়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের মাঝে উল্টে যায় মিনহাজের মোটরসাইকেল। এসময় পেছন থেকে আসা দ্রুতগামী ট্রাকের চাপায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ চৌধুরীহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন জানান, দুর্ঘটনার বিষয়ে আমাদের কাছে তথ্য নেই৷ কেউ এ বিষয়ে অবহিত করেনি৷ হাসপাতালে খবর নিচ্ছি৷

পূর্ববর্তী নিবন্ধকোনো অপরাধীকে একচুল পরিমাণ ছাড় দেওয়া হবে না-হাটহাজারীতে মীর হেলাল
পরবর্তী নিবন্ধতামাক ক্ষেত থেকে মাংস বিক্রেতার হাত-পা-মুখ বাঁধা লাশ উদ্ধার