মীরসরাইয়ে নাপিত্তা ঝরনার কূপে মিলল পর্যটকের লাশ

মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ at ৫:২৬ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার নাপিত্তাছাড়া ঝরনা থেকে এক যুবকের (৩৫) মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। গত ১৯ মার্চ বেলা দুইটার দিকে উপজেলার খৈয়াছরা ইউনিয়নের নাপিত্তাছড়া ঝরনার একটি কূপ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার খৈয়াছরা ইউনিয়নের নাপিত্তাছড়া ঝরনার টুপি কাটা কুম এলাকার একটি কূপে ডুবন্ত লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ বেলা দুইটার দিকে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস সদস্যদের সহযোগিতায় নিহত পর্যটকের লাশ উদ্ধার করে। মীরসরাই থানার উপপরিদর্শক আবদুল্লাহ আল ফারুক বলেন, নিহত ব্যক্তির পরনে আকাশি ও সাদা রঙের জার্সি ও চেক ট্রাউজার ছিল। শরীরে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সঙ্গে একটি ব্যাকপ্যাক পাওয়া গেছে। ধারণা করছিঝরনায় ঘুরতে এসে পিচ্ছিল পাথুরে রাস্তায় পড়ে কূপে ডুবে তার মৃত্যু হয়েছে। নিহত পর্যটকের পরিচয় পাওয়া যায়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআবারও খেলার মাঠে মেলা আয়োজন
পরবর্তী নিবন্ধজেট ফুয়েলের দাম বাড়ল লিটারে ৯০ টাকা