মীরসরাইয়ে টিলা কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা

মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ at ১১:১৭ পূর্বাহ্ণ

মীরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নে অবৈধভাবে টিলা কাটার অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার দুপুর ১টায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার। তিনি বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপজেলার জোরাগঞ্জ ইউনিয়নের আজিজনগর গ্রামের আলুটিলা নামক এলাকার ছোট ছোট টিলাগুলো এক্সকেভেটর দিয়ে কেটে নিচ্ছিল দুর্বৃত্তরা। এ সময় এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

ইউএনও সোমাইয়া আক্তার বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২০১০ এর ধারা মোতাবেক উক্ত অর্থদণ্ড করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সহযোগিতা করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি ইউনিভার্সিটিতে ইফতার ও দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধচবিসাসের মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান