মীরসরাইয়ে কৃষক চৌধুরী মিয়া (৪৮) হত্যা মামলার প্রধান আসামি সাঈদী ( ৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব –৭ এর একটি টিম। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার গভীর রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। সাঈদী পূর্ব দুর্গাপুর গ্রামের ছালামতউল্লাহর ছেলে।
জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক বলেন, উপজেলার ৮ নং দুর্গাপুর ইউনিয়নের রায়পুর গ্রামে নিজের ফসলি জমি থেকে চৌধুরী মিয়ার লাশ উদ্ধারের পর অনুসন্ধান শুরু করি। অতঃপর ঘটনায় জড়িত এজাহারনামীয় ১নং আসামি মো. সাইদুল ইসলাম প্রকাশ সাঈদী কে গ্রেপ্তার করি। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়। আসামি প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকার করে। এই অভিযানে সহযোগিতা করে র্যাব–৭।












