বেশ কিছুদিন ঘুম হয়নি ভালো
বেশ কিছুদিন বিকেল দেখিনি আমি
বেশ কিছুদিন নিঝুম হয়ে আছি
চলতে চলতে হঠাৎ করে থামি।
বেশ কিছুদিন লেখার খাতা খোলা,
বেশ কিছুদিন স্বপ্নে দেখিছি নুপুর
হৃদয় জানে অনেক চিঠি তোলা,
তুমি – আমি আজকে অনেক সুদূর।
গরল জানে কত আঘাত পুষি
স্নানের ঘরে তোমার আদর স্বাদ
বেশ কিছুদিন নিজের কাছেও দোষী,
গোলাপ ফুলেও থাকে কাঁটার ঘাত।
ভুলেই ছিলাম বীরুৎ গাছের গ্রোথ
বেশ কিছুদিন তোমায় শুধু দেখি
বেশ কিছুদিন মেঘের দীঘল আঁচল
মায়া জানে মায়ার কত পাগল।







