মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে এন্ট্রি আহবান

| সোমবার , ১ মে, ২০২৩ at ৯:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন আয়োজিত মাস্টার্স টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের চতুর্থ আসর খুব শীঘ্রই শুরু হবে। টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহী দলগুলোকে আগামী ৪ মে এর মধ্যে নিজস্ব প্যাডে অংশগ্রহণের আবেদনসহ চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনে এন্ট্রি ফি জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য টুর্নামেন্ট কমিটির কো–চেয়ারম্যান আব্দুল হান্নান আকবর (০১৭১৫–৭৩৯৮৮৮) অথবা সদস্য সচিব শওকত হোসাইন (০১৮১৯–৮২৯০১৪) এর সাথে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।–প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাফে অংশ নেবে না সৌদি আরব-মালয়েশিয়া
পরবর্তী নিবন্ধমুম্বাইয়ে বাংলাদেশের স্কুল ক্রিকেটারদের দাপুটে জয়