মার্কিন সামরিক বাহিনীর আরও ১০০ সদস্য নাইজেরিয়ায়

| বুধবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:২০ পূর্বাহ্ণ

মার্কিন সামরিক বাহিনীর আরও প্রায় ১০০ সদস্য ইসলামপন্থি বিদ্রোহীদের দমন করার অভিযানে যোগ দিতে নাইজেরিয়ায় হাজির হয়েছেন। খবর বিডিনিউজের।

নাইজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এমনটি জানিয়েছেন বলে খবর রয়টার্সের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়াকে অভিযুক্ত করে বলেছেন, দেশটি তাদের উত্তরপূর্বাঞ্চলের খ্রীস্টান অধিবাসীদের ইসলামপন্থি জঙ্গিদের থেকে সুরক্ষা দিতে পারছে না। নাইজেরিয়া কোনো ধর্মের বিরুদ্ধে বৈষম্য করার অভিযোগ প্রত্যাখ্যান করে এর প্রতিবাদ জানিয়েছে।

দেশটির দাবি, তাদের নিরাপত্তা বাহিনী মুসলিম ও খ্রীস্টান, উভয়ের উপর হামলাকারী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে তৎপরতা চালিয়ে আসছে। ডিসেম্বরে নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কিত জঙ্গিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার সমুদ্র সৈকত থেকে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২১.০৯ কোটি টাকা