চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার ও পুরো সমাজকে পঙ্গু করে দেয়। আমাদের তরুণ সমাজকে মাদকের এই বিষাক্ত ছোবল থেকে বাঁচাতে হলে পরিবার থেকে শুরু করে সামাজিকভাবে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এরা সমাজের শত্রু, দেশের শত্রু, তাই এদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে’।
গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও এলাকায় সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে জুয়া, চুরি–ডাকাতি, মাদক বিক্রি ও সেবন রোধে জনসচেতনতা’ বাড়াতে আয়োজিত র্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উত্তর হাজীগাঁও গণপাঠাগার ও প্রবাসী কল্যাণ সমিতির যৌথ আয়োজনে এতে বক্তব্য রাখেন আনোয়ারা থানার এসআই মো. শাহ আলম, রতন, শেখপাড়া সোসাইটির সহ সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, মাহাতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর সবুর, ইউপি সদস্য আলী আজগর, শাহেদুর আলম। যুবদল নেতা মুরাদুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য হাসান মাহমুদ, এরশাদুল হক জুয়েলসহ স্থানীয় নানান পেশার মানুষ।












