নির্বাচিত হলে মাটি খেকো, বালু খোকো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে চট্টগ্রাম–১৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বলেছেন, মাটি খেকো, বালু খেকো ও সন্ত্রাসীদের স্থান লোহাগাড়ায় হবে না। এসব অপকর্ম করে কেউ ছাড় পাবে না। তিনি বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের জামছড়ি ব্রীজ, হাজির পাড়া, মজিদের পাড়া ও বাইয়ার পাড়া এলাকায় ধানের শীষ প্রতীকের সমর্থনে গণসংযোগ ও পথসভায় বক্তব্য প্রদানকালে এ সব কথা বলেন।
গণসংযোগকালে নাজমুল মোস্তফা আমিন আরো বলেন, ধানের শীষ প্রতীক বিজয়ী হলে অবহেলিত লোহাগাড়া–সাতকানিয়াকে উন্নয়নের জোয়ারে বাসিয়ে দেওয়া হবে। বিগত দিনগুলোতে যেখানে উন্নয়ন হয় সেই স্থানগুলোকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন করা হবে। ধর্মীয় সমপ্রীতির বিষয়ে তিনি বলেন, আমাকে বিজয়ী করলে সাতকানিয়া–লোহাগাড়াকে সকল ধর্মের মানুষের নিরাপদ আশ্রয়স্থল বানবো। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে সমতার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে। গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা নুরুল হক সওদাগর, শাহ আলম মেম্বার, সৈয়দ আহমদ মেম্বার, এ্যাডভোকেট শফিউল আলম লিটন, নুরুল কবির সওদাগর, মমতাজুল ইসলাম, আব্বাস উদ্দিন, শ্রমিক দল নেতা ইসহাক কোম্পানী, কালু সওদাগর, ছাত্রদল নেতা রিয়াদ খান, স্বেচ্ছাসেবক দল নেতা মহিউদ্দিন, জামাল হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।












