ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফের অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে পর্যালোচনা ও মতবিনিময় সভা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের শাহ এমদাদীয়া সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা ও ফটিকছড়ি উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহিম। এতে দরবারের আওলাদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ সহিদুল হক মাইজভান্ডারী, সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী, সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভান্ডারী, সৈয়দ সামসুল কবির মাইজভান্ডারী, সৈয়দ ফারহাদ উদ্দিন আহমদ মাইজভান্ডারী, সৈয়দ সহিদউদ্দিন আহমদ মাইজভান্ডারী, সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভান্ডারী, ডা. সৈয়দ মিশকাতুন নূর মাইজভান্ডারী, সৈয়দ নজরুল হুদা মাইজভান্ডারী, সৈয়দ নাজিম উদ্দীন মাইজভান্ডারী, সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম মাইজভান্ডারী, সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী, সৈয়দ ডা. হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভান্ডারী, অ্যাডভোকেট সৈয়দ মিফতাহুন নূর মাইজভান্ডারী, সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভান্ডারী, সৈয়দ মারুফ বিন কাদের মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ মোস্তাকিম আহমদ মাইজভান্ডারী, শাহজাদা সৈয়দ আবতাহী সাফওয়ান মাইজভান্ডারী ও মাইজভান্ডার দরবার শরীফ জামে মসজিদের মোতাওয়াল্লি সৈয়দ মো. সৈয়দুল আলম শাহজাহান।
নানুপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তৌহিদুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রহমত উল্লাহ, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম খান, নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আজিজ, উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী, পিআইও আবু নাছের, রোসাংগিরি ইউনিয়নের চেয়ারম্যান সোয়েব আল সালেহীন, লেলাংয়ের প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন, পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী ভজন কুমার বর্মন, জনস্বাস্থ্য প্রকৌশলী রাশেদুজ্জামান, সওজের অনুপম শর্মা, ধনঞ্জয় দেবনাথ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











