কাপ্তাই নতুন বাজারে গতকাল মঙ্গলবার ভোক্তা অধিকার অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আমান উল্লার মাংসের দোকানে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারে পোল্ট্রি ফার্মের দোকানে ফ্রিজ রাখা এবং ফ্রিজে মুরগির মাংস সংরক্ষন করায় ২ হাজার টাকা জরিমানা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় কাপ্তাই ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
রাঙ্গামাটি জেলা ভোক্তা অধিকারের সহকারি পরিচালক রানা দেবনাথ কাপ্তাই নতুন বাজারে অভিযান পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন এবং ৩ ব্যবসায়ীর কাছ থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানান। এসময় কাপ্তাই মার্কেটিং অফিসার অভিজিৎ বড়ুয়া এবং স্থানীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।












