মহেশখালীতে অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ৪ সন্ত্রাসী আটক

| মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৪৩ পূর্বাহ্ণ

অপারেশন ডেভিল হান্ট ফেজ২ বিশেষ অভিযানে কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ৪ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।গতকাল সোমবার সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামউলহক এ তথ্য জানান। খবর বাসসের।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে মহেশখালী থানার দক্ষিণ ঝাপুয়া সংলগ্ন বুইজ্জার জোড়া ঘোনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মহেশখালী কোস্ট গার্ড স্টেশন। অভিযানে এলাকা থেকে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড তাজা গোলা, ২ রাউন্ড ফাঁকা গোলা, ২ রাউন্ড তাজা কার্তুজ, ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ ও ৩টি দেশীয় অস্ত্রসহ ৪ জন সন্ত্রাসীকে আটক করা হয়।জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ব্যক্তিরা বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে লবণের মাঠ দখলসহ জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। জব্দকৃত আলামত ও আটককৃত সন্ত্রাসীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

পূর্ববর্তী নিবন্ধবারখাইন জামেয়া জমহুরিয়া কামিল মাদ্রাসার ৫৩তম সালানা জলসা
পরবর্তী নিবন্ধরাজনীতিকে মানুষের সেবার পবিত্র দায়িত্ব হিসেবে দেখি